বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিষাক্ত মদ পানে পূর্ব ভারতে ৩৭ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১২.৫০ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

বিষাক্ত মদ পানে পূর্ব ভারতের বিহার রাজ্যে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্র মৃতের সংখ্যা ৭০-এরও বেশি বলে জানিয়েছে।

ভারতের বিহারসহ বেশ কয়েকটি রাজ্যে মদ তৈরি, বিক্রি ও সেবন নিষিদ্ধ। ফলে সেখানে নিন্মমানের মদের একটি রমরমা চোরাই বাজার গড়ে উঠেছে। এসব মদ খেয়ে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।

এ ঘটনায় মৃতদের পরিবার জানায়, কয়েকটি গ্রামের লোকেরা সোমবার একটি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে স্থানীয়ভাবে তৈরি ‘মহুয়া’ বা ‘দেশী দারু’ নামে পরিচিত মদ পান করে।

মদ পান করার পর অনেকেই পেটব্যথা ও চোখে দেখতে না পাওয়া এবং বমি আসার অভিযোগ করেন। বৃহস্পতিবার নাগাদ আরও ২০ জন মারা যায় এবং শনিবার কয়েক ডজন লোককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, গত ৪৮ ঘণ্টায় দুই ডজনেরও বেশি মানুষ বিষাক্ত মদ পানে প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৭ জন।

তবে তিনি কিছু স্থানীয় মিডিয়া রিপোর্টে মৃতের সংখ্যা ৭১ জনের তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি।

পুলিশ গত তিন দিনে অবৈধ মদ তৈরি ও বিক্রির অভিযোগে ১০০ জনেরও বেশি লোককে আটক করেছে এবং ৬০০ লিটার নিন্মমানের মদ জব্দ করেছে। তথ্য সূত্র: বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com