মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কলকাতার পুলিশ বাহিনীর সকলকেই মাস্ক ব্যবহারের নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৪.৫৪ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

কলকাতার সাধারণ মানুষই হোন বা পুলিশকর্মী— এ বার থেকে স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করে তবেই থানায় ঢোকা যাবে বলে নির্দেশ দিল কলকাতার লালবাজার থানা। সেই সঙ্গে পুলিশ বাহিনীর সকলকেই মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ট্র্যাফিক পুলিশকর্মীদের জন্য মাস্কের পাশাপাশি একবার ব্যবহারযোগ্য দস্তানা পরার নির্দেশও দেওয়া হয়েছে। নোভেল করোনাভাইরাস থেকে বাহিনীর সদস্যদের কী ভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে সোমবার লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেই বৈঠকে কলকাতা পুলিশের প্রতিটি বিভাগ বা ইউনিটের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সেখানেই করোনা থেকে বাঁচতে ওই সমস্ত নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, ট্যাংরা এবং নারকেলডাঙা থানার তরফে এ দিন থেকেই থানায় আসা সাধারণ মানুষদের মাস্ক দেওয়া হয়েছে।

এর আগে নোভেল করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কথা বলেছিলেন কমিশনার। এ বার বাহিনীর সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন দফতর, পুলিশ ব্যারাক কিংবা মেস চত্বর পরিষ্কার রাখার কথাও বলা হয়েছে। এক পুলিশকর্তা জানিয়েছেন, মাস্ক, স্যানিটাইজ়ার-সহ প্রয়োজনীয় জিনিসগুলি দ্রুত কিনে তা বাহিনীর সদস্যদের মধ্যে বিলি করার জন্য প্রতিটি বিভাগের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও করোনাভাইরাস নিয়ে কোনও গুজবে কান না দেওয়ার কথাও বলেছেন কমিশনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com