বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪.৫৪ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

পেন্টাগন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে যাতে তারা কিয়েভ অভিমুখে আসা ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে পারে। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমস এবং সিএনএন’কে জানান, রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই সপ্তাহের প্রথম দিকে তা মোতায়েনের ঘোষণা দিতে পারেন।
রাশিয়ার ব্যাপক আগ্রাসন চলাকালে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু মস্কো স্থলভাগে ক্রমবর্ধমান ক্ষতির সম্মুখীন হওয়ায় তাদেরকে কিয়েভের বিদ্যুত কেন্দ্রের ওপর হামলা জোরদার করতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কিয়েভ বারবার অন্যান্য দেশকে বিশেষকরে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য জোরালো অনুরোধ জানায়।
মার্কিন সামরিক বাহিনী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে তাদের দেশের ‘সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করে। আর এ ব্যবস্থা একটি রাডার, একটি কন্ট্রোল স্টেশন, পাওয়ার জেনারেটিং সরঞ্জাম এবং আটটি লাঞ্চারসহ একাধিক অংশ নিয়ে গঠিত।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি ব্যাটারি প্রস্তুত করার ক্ষেত্রে অনেক কর্মী লাগলেও যুদ্ধে এটি পরিচালনার জন্য মাত্র তিনজনের প্রয়োজন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com