সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

একক নাটক ‘মায়ের দোয়া’

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬.০৫ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সামাজিক গল্পের নাটক ‘মায়ের দোয়া’। বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০.০০টায়। বিআরবি হাসপাতাল নিবেদিত আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয়ে করেছেন-আকাশ রঞ্জন, সাবেরী আলম, অনামিকা, ফারুক আহমেদ, শুভ্রতা খান, সায়লা আহমেদ, হিমু প্রমুখ। নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।
পরিচালক আকাশ রঞ্জন বলেন, নামকরণ শুনেই বোঝা যায় নাকটি মূলত মাকে নিয়ে। মায়ের দুই ছেলে। দুজনই বিবাহিত। একজন বড় চাকুরে অপরজন বেকার। ছোট ভাইয়ের টাকায় সংসার চলে বলে ছোট ভাইয়ের স্ত্রী, বড় ভাই তার বউ কিংবা শাশুড়িকে তোয়াক্কা করে না। যেন তেন ব্যবহার করে। মা এসব বিষয় নিয়ে বড় ছেলের সাথে আলাপ করলে ছেলেও বউয়ের পক্ষ নিয়ে মাকে দু কথা শুনিয়ে দেয়। ভীষণ কষ্ট পায় মা। এই অজুহাতে বড় ছেলে তার বউকে নিয়ে আলাদা হয়ে যায়। এদিকে ছোট ছেলে দারুণ মা ভক্ত। মায়ের দোয়া নিয়েই সে প্রতিদিন দিনের কাজ শুরু করে। মায়ের দোয়া আর সততাই একদিন তাকে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে নিয়তির অমোঘ নিয়মে ছোট ভাই সব হারিয়ে অফিসের টাকা আত্মসাতের অভিযোগে বিপর্যস্ত। মাকে অবহেলার কারণেই যে তার জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছে এটা সে উপলব্ধি করে। নানা ঘাত প্রতিঘাত আর সংঘাতের মধ্যদিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com