সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১.১২ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, রবিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সাত বছর পর এই দ্বিপক্ষীয় সিরিজে ফিরছে ভারত। এরআগে ২০১৫ সালে ভারতের সঙ্গে শেষ ম্যাচে বিজয়ী হয়েছিল বাংলাদেশ। বহুল প্রত্যাশিত এই সিরিজটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। উভয় দলই তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত।

ইনজুরির কারণে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল এবং পেসার তাসকিন আহমেদের অনুপস্থিতি ভারতকে বেশ সুবিধা দেবে। যদিও ভারতকে তাদের ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে ছাড়াই খেলতে হবে। যা তাদের পেস আক্রমণকে দুর্বল করবে বলেই ভাবা হচ্ছে। তবে, ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতি তাদের প্রধান শক্তি।

বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাসের ওপর অনেক প্রত্যাশা রয়েছে। তিনি অধিনায়ক হিসেবে তার প্রথম দায়িত্বের সাক্ষর রেখে যেতে চাইবেন। ডানহাতি এই ব্যাটসম্যান গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি-সহ ১০ ম্যাচে ৬২ গড়ে ৫০০ রান করেছেন। ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনাল থেকে ভারতের বিরুদ্ধে তার একটি সেঞ্চুরিও রয়েছে। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ওপর এবার প্রত্যাশা অনেক বেশি হবে। কারণ তিনি ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে তার অভিষেক ওয়ানডে সিরিজে দু’টি পাঁচ উইকেট রেকর্ড করেছিলেন। যা টাইগারদের ভারতের বিরুদ্ধে তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে সাহায্য করেছিল।

ভারতের হয়ে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে এই ডানহাতি ব্যাটারের তিনটি সেঞ্চুরি রয়েছে। সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, “আমি মনে করি এটি বরাবরের মতোই একটি উত্তেজনাপূর্ণ সিরিজ হতে চলেছে। তারা খুবই চ্যালেঞ্জিং দল এবং তাদের হারাতে আমাদের ভালো খেলতে হবে।” তিনি উল্লেখ করেছেন যে গত সাত থেকে আট বছর ধরে বাংলাদেশের ক্রিকেট দল ব্যাপক উন্নতি করেছে এবং ভারতের পক্ষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতা সহজ নয় এবং সফল হতে তাদের ভালো ক্রিকেট খেলতে হবে।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, “এই সিরিজ নিয়ে আমরা উত্তেজিত। সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে আমরা কঠিন ক্রিকেট খেলেছি। তারা আমাদের আন্ডারডগ হিসেবে বিবেচনা করবে না, যা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা।’

ইতোমধ্যে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে গেছে। রবিবার সিরিজের প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচ একই ভেন্যুতে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com