মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ময়মনসিংহের গৌরীপুরে বাবা ও ছেলের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭.৩৯ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাশ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: এখলাস উদ্দিন নয়ন (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ রায়হান (১৭) এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বাবা-ছেলের এমন সাফ্যলে খুশি। এ নিয়ে অদম্য এই সাবেক ইউপি সদস্যের পরিবারেও খুশির আমেজ সৃষ্টি হয়েছে।

জানা যায়, সাবেক ইউপি সদস্য এখলাস উদ্দিন নয়ন কেন্দুয়া উপজেলার মগরাই আদর্শ কারিগরি ইন্সটিটিউট এবং মোহাম্মদ রায়হান গৌরীপুর টেনকিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন জানান, ছেলে-মেয়ে নিয়ে চার সদস্যের সংসার। আমার মেয়ে আঁখি আক্তার বিএ পাস করেছেন। বয়স হয়ে যাওয়ার কারণে আমার লেখাপড়া করার ইচ্ছা ছিল না। কিন্তু স্ত্রী সালমা বেগমের কারণেই ছেলের সাথে আমাকেও পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দেওয়ার সময় কিছুটা লজ্জা লাগলেও ফলাফল পেয়ে এখন ভালো লাগছে। ছেলের সঙ্গে আমিও কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাবার ইচ্ছা আছে।

কেন্দুয়ার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন। এ বয়সে এসে তার এমন ফলাফলে আমরা গর্বিত।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, শিক্ষার কোন বয়স নাই, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অদম্য এই বাবাকে দেখে সাধানুষ মানুষ লেখাপড়া আরও অনুপ্রাণিত হবে বলেও মনে করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com