বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের আটলান্টা শপিং সেন্টারের কাছে বন্দুক হামলা নিহত এক আহত পাঁচজন

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬.৪৫ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জনপ্রিয় আটলান্টা শপিং সেন্টারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন পাঁচজন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চত করেছে। খবর এনবিসি নিউজের।
আটলান্টা পুলিশ লেফটেন্যান্ট জার্মেইন ডিয়ারলাভ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রায় ১৫ থেকে ২১ বছর বয়সী একদল তরুণকে আটলান্টিক স্টেশন মলের প্রোপ্রার্টি থেকে বের করে আনা হয়েছে। বন্দুক হামলা শুরু হওয়ার সময় তারা একটি ফ্রিওয়ে ওভারপাসের কাছে ছিল।
জার্মেইন ডিয়ারলাভ বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, বন্দুকধারী কতজন ছিল বা তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ৩০ রাউন্ডের মতো গুলির শব্দ শোনা গেছে। এমন এক সময়ে সেখানে এই হামলার ঘটনা ঘটলো যখন দেশটিতে শপিং মৌসুম শুরু হয়েছে। তাছাড়া এটি আটলান্টার জনপ্রিয় মলস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com