মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ- ৫ ` এগিয়ে রয়েছে মেয়েরা

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬.৪২ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ বোর্ডে এবার পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৯০ শতাংশ। এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ২ শতাংশ। তবে এবার জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। যা গতবার ছিল ৯ হাজার ৩৪২ জন।

ময়মনসিংহ বোর্ডে অন্যদিকে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ জন, পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ। পাস করা ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৩০৫ জন ও তাদের পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৪৮ জন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে জামালপুর জেলা। এ জেলার পাসের হার ৮৯ দশমিক ৫২ শতাংশ। এছাড়াও শেরপুর জেলার ৮৯ দশমিক ১৪, ময়মনসিংহ ৮৮ দশমিক ৯০ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৮৮ দশমিক ৫৯ শতাংশ।

 

চার জেলার মোট ১ হাজার ৩০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান রয়েছে একটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com