বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীরা ১০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ২.০২ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যের চারটি গ্রামে রবিবার বন্দুকধারীরা হানা দিয়ে নারী ও শিশুসহ ১০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করেছে। তথ্য কমিশনার ও বাসিন্দারা সোমবার এমন তথ্য জানান।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অপহরণ ব্যাপক আকার ধারণ করেছে। সেখানে ঘুরতে থাকা সশস্ত্র সংঘবদ্ধ চক্রগুলো গ্রাম, মহাসড়ক ও ক্ষেতখামার থেকে মানুষজনকে অপহরণ করে নিয়ে যায় ও তাদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

জামফারার তথ্য কমিশনার ইবরাহিম দোসারা ও এক স্থানীয় বাসিন্দা জানান যে, জামফারার জুরমি স্থানীয় সরকার এলাকার কানওয়া গ্রাম থেকে ৪০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়েছে।

ঐ বাসিন্দা আরও জানান যে, ঐ একই স্থানীয় সরকার এলাকার কোয়াবরে গ্রাম থেকে অপর আরও ৩৭ জনকে তুলে নিয়ে যাওয়া হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিরাপত্তার খাতিরে ঐ বাসিন্দা নিজের নাম প্রকাশে অস্বীকৃতি জানান।

কানওয়ার ঐ বাসিন্দা বলেন, “বর্তমানে কানওয়া গ্রামটি জনশূন্য হয়ে পড়েছে, দস্যুরা নিজেদের দুইটি দলে ভাগ করে এবং গ্রামে হামলা চালায়। তারা ১৪ থেকে ১৬ বছর বয়সী শিশু ও নারীদের অপহরণ করে।”

বাসিন্দারা জানান, মারাদুন স্থানীয় সরকার এলাকার ইয়ানকাবা ও গিডান গোগা গ্রামের অন্তত ৩৮ জনকে অপহরণ করা হয়। অপহরণের সময়ে তারা নিজেদের ক্ষেতে কাজ করছিলেন।

সামরিক বাহিনীর বিমানহামলা থেকে বাঁচতে বন্দুকধারীরা অপহরণকৃত মানুষদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বলে তথ্য কমিশনার দোসারা অভিযোগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com