বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৮০ বছরে পা দিলেন জো বাইডেন

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৮.১৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ বছরে পা দিয়েছেন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এই বয়সে হোয়াইট হাউজে দায়িত্ব পালন করেননি। রোববার (২০ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এমন এক সময় জো বাইডেন এই মাইল ফলক অর্জন করলেন যখন পরবর্তী নির্বাচনে তার প্রার্থীতা নিয়ে চলছে জল্পনা। তাছাড়া তার বয়স নিয়েও উঠেছে প্রশ্ন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের জানিয়েছেন, স্ত্রী জিল বাইডেনের আয়োজনে ওয়াশিংটনে জন্মদিন পালন করছেন জো বাইডেন। এর আগেই বাইডেনের নাতনির বিয়ে উপলক্ষে আত্মীয়রা ওয়াশিংটনে এসেছেন। ধারণা করা হচ্ছে তারাও বাইডেনের জন্মদিনে যোগ দেবেন।
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। ৮০ বছরে পা দিলেও পরবর্তী মার্কিন নির্বাচনে অর্থাৎ ২০২৪ সালেও তিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছেন। যদি তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন তখন মেয়াদ শেষে তার বয়স দাঁড়াবে ৮৬ বছরে।এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষতকারে শুক্রবার (২১ অক্টোবর) বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনেও তার প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে।
বাইডেন বলেছেন, আমি এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি তবে আগামী নির্বাচনেও আমার লড়াই করার ইচ্ছা রয়েছে। তাছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের প্রার্থী হন তাহলে পুনরায় নির্বাচন করার জন্য তিনি উৎসাহ পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com