বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভূমিকম্প আঘাত

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬.২০ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানীর বিভিন্ন ভবন কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং এটি জাকার্তার দক্ষিণে শহরের কাছে আঘাত হানে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা এর আগে জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬ এবং এটি জাকার্তার প্রায় ১০০ কিলোমিটার দূরে সিয়ানজুরের কাছে আঘাত হানে।
এতে তাৎক্ষণিকভাবে রাজধানীতে হতাহত বা বড় ধরনের কোন ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এ সময় লোকজনকে হড়োহুড়ি করে বাসাবাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।
ইন্দোনেশিয়ার অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com