বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে গুলিতে নিহত ৫, আহত ১৮

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৮.২২ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি নৈশক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত মাঝরাতে এ ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কলোরাডো স্প্রিংস পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। তিনি বলেন, কলোরাডোর ক্লাব কিউয়ে গুলির ঘটনায় এক সন্দেহভাজনকে জিম্মায় নেওয়া হয়েছে। সন্দেহভাজন এই হামলাকারীও আহত হয়েছেন।
গুলির পর ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, অনুষ্ঠানস্থলের কাছাকাছি রাস্তায় নিরাপত্তাবাহিনী এবং জরুরি সেবার যানবাহন পার্ক করে রাখা হয়েছে। স্থানীয় সময় ভোর ৪টার মাঝেই পুলিশ ওই ক্লাবের আশপাশের এলাকা ঘিরে ফেলে। ক্লাবটি কলোরাডো স্প্রিংসের উপকণ্ঠের একটি স্ট্রিপ মলে অবস্থিত।
উল্লেখ্য, গুগলের তথ্য অনুযায়ী, কলোরাডোর ক্লাব কিউ প্রাপ্তবয়স্ক সমকামী পুরুষ ও নারীদের একটি নাইটক্লাব। এই ক্লাবে প্রায়ই কারাওকে, ডিজে ও মদ্যপানের আসর বসানো হয়। সূত্র : সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com