মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত শিক্ষা কর্মকর্তার মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩.২৪ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজামালের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আলোয়া ইউনিয়নের মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন শাহজামাল। তিনি ভুঞাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মনিরুজ্জামান বিএম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, পরীক্ষা চলাকালে শিক্ষা কর্মকর্তা শাহজামাল, কেন্দ্রে দায়িত্বরত একজন চিকিৎসক আর শিক্ষকরা অফিস রুমে বসে ছিলাম। এমন সময় ওই শিক্ষা কর্মকর্তা হঠাৎ অসুস্থ বোধ করেন। তিনি নিজেই মাথায় পানি দেন। এরপর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দায়িত্বরত চিকিৎসক জানান। তারপরও দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান সেখানকার চিকিৎসকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com