বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতিসংঘের সাধারণ পরিষদের ভোট ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়: বিরত ছিল বাংলাদেশসহ ৭৩টি দেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৪.৪১ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া : যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ শীর্ষক একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ওই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশসহ ৭৩টি দেশ। যুক্তরাষ্ট্রের সময় সোমবার (১৪ নভেম্বর) এই প্রস্তাব উপস্থাপন ও পাস হয়। সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ।
সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। ওই প্রস্তাবে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে ইউক্রেনে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও আহতদের জন্য রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করার কথাও বলা হয়েছে।
প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, ব্রাজিল, মিসর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন, বেলারুশ, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়া।
পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ সনদ লঙ্ঘন, আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ইউক্রেনে হামলার ক্ষতিপূরণ বহন এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনো ক্ষয়ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। সূত্র : দ্য ওয়্যার, টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com