বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় আন্তর্জাতিক সাহায্য চেয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২.১৬ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যের জরুরি সেবাগুলো সিডনির পশ্চিমে ভয়াবহ বন্যায় আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। সেখানে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে এবং সরে যাবার আদেশ জারি করা হয়েছে। এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কয়েক সপ্তাহের রেকর্ড বৃষ্টিপাতের ফলে পূর্ব অস্ট্রেলিয়ার কিছু অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সিডনি থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত নিউ সাউথ ওয়েলসের শহর ফোর্বস, দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো বন্যার জরুরি অবস্থার মুখোমুখি হয়। নিকটবর্তী লাচলান নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি খারাপ হয়। মঙ্গলবার বাসিন্দাদের একটি জরুরি সরে যাবার আদেশ জারি করা হয়েছে।

সিডনি থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাউরায়, রবিবার থেকে সোমবার পর্যন্ত ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১১৮ বছরের মধ্যে এটিই শহরটির সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ।

একাধিক জরুরি সতর্ক বার্তা জারি করা হয়েছে ।

নিউ সাউথ ওয়েলসের রাজ্য প্রিমিয়ার ডমিনিক পেরোটেট মঙ্গলবার সিডনিতে সাংবাদিকদের বলেন, সংকট এখনও শেষ হয়নি। “সামনে অনেক কঠিন দিন রয়েছে।”

অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনী, এডিএফ-এর সৈন্যদের সাহায্যের জন্য মোতায়েন করা হচ্ছে। প্রথমবারের মতো নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ বন্যা দুর্যোগে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে।

দেশটির জরুরি সেবা কমিশনার কার্লিন ইয়র্ক মঙ্গলবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে জানান, নিউজিল্যান্ড থেকে বিশেষজ্ঞদের প্রথম দল এসে পৌঁছেছে।

তীব্র আবহাওয়ার কারণে দক্ষিণ অস্ট্রেলিয়ায় ২৪টি স্কুল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের সময় ৪ লক্ষ বারেরও বেশি বজ্রপাতের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনা বেশি ঘটছে বলে বিজ্ঞানীরা বলছেন। এই সপ্তাহের শেষের দিকে নিউ সাউথ ওয়েলসে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com