বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫.১০ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তিনজনই বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়।

স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দুকধারীর গুলিতে নিহতরা হলেন, ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

দেশটির পুলিশ বলছে, নিহতদের মরদেহ একটি চার্টার বাসের ভেতরে পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে গোলাগুলির পরপরই ক্যাম্পাসের সবাইকে নিজ নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহজনক বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়রকে (২২) আটক করা হয়েছে।

তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com