বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মধ্যবর্তী নির্বাচনে খারাপ ফলের জন্য ট্রাম্পকে দায়ী করছেন রিপাবলিকান জ্যেষ্ঠ নেতারা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫.০৫ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের তুলনামূলক খারাপ ফলের জন্য রিপাবলিকান দলের কিছু জ্যেষ্ঠ নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। কংগ্রেসের এবারের ভোটে ট্রাম্পের সমর্থন করা অনেক রিপাবলিকান প্রার্থী হেরে গেছেন। এতে দলের মধ্যে তার সমালোচকরা সরব হয়ে উঠেছেন। ট্রাম্প কয়েকদিন ধরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ায় নেতাদের অনেকেই এ নিয়ে উদ্বিগ্ন। মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান জানান, ট্রাম্পের জন্য তারা তিনটি নির্বাচনে হেরেছেন।
লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি বলেছেন, তাদের দলের একটি নতুন সূচনা দরকার। বিল ক্যাসিডি ট্রাম্পের অভিশংসনের বিচারে তাকে দোষীসাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন। রোববার এনবিসির মিট দ্য প্রেস শোতে বিল ক্যাসিডি বলেন, ‘যারা সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তারাই ভোটে খারাপ করেছেন। ’
এজন্য দায় কার উপস্থাপক চাক টড তা জানতে চাইলে ক্যাসিডি ট্রাম্পকে দোষারোপ করেন। নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু এবিসির দিস উইক অনুষ্ঠানে বলেছেন, হোয়াইট হাউসের জন্য আরেকবার লড়াইয়ে নামার ঘোষণা দেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য হবে ভয়ঙ্কর কাজ। মধ্যবর্তী নির্বাচনে তার দলের খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থীদের নিম্নমানকে দায়ী করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com