বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরান সরকার হিজাব বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যুদণ্ড দিলো

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৯.৫০ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

নৈতিক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর পুরো ইরান জুড়ে হিজাববিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ দমাতে ইরান সরকারে ব্যাপক বেগ পেতে হয়েছে।

শেষ পর্যন্ত নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে চলা বিক্ষোভে অংশ নেয়ার দায়ে গ্রেপ্তার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তের বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে আগুন দেয়া এবং ‘মহান রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা’ অভিযোগ প্রমাণিত হয়েছে তেহরানের রেভ্যুলুশনারি কোর্টে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ জনকে ৫-১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আরেকটি আদাল

এদিকে ইরান সরকারের এমন আচরণে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তারা সতর্ক করে বলছে, ‘তাড়াতাড়ি মৃত্যুদণ্ড’ দেয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস সরকারি প্রতিবেদনের বরাতে বলছে, কমপক্ষে ২০ জন বর্তমানে মৃত্যুদণ্ডের যোগ্য অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

হিজাব নিয়ম ভঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার এক তরুণী গত ১৬ সেপ্টেম্বর মারা যান। মাহসা আমিনি নামে ওই কুর্দি তরুণীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, সেদিনই ইরানের কট্টর শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন সাধারণ জনগণ।

দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। বর্তমানে ১৪০টি শহর ও গ্রামে তুমুল বিক্ষোভ চলছে; যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com