বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরীপুরে নয়ন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪.৫৬ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের স্থানীয় নয়ন মিয়া আকন্দ (৬০) হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে স্থানীয় লোকজন এ মিছিল বের করেন। মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নিকট স্মারকলিপি পেশ করা হয়।

উল্লেখ্য,গত ২৩ অক্টোবর লুডু খেলাকে কেন্দ্র একই গ্রামের প্রতিপক্ষের হামলায় নয়ন মিয়া আকন্দের মৃত্যু হয়। হামলায় এ পরিবারের আরও চারজন গুরুতর আহত হন।
নিহতের ছেলে রুহুল আমিন (২৬) জানান- এ হত্যাকান্ডের ঘটনায় তিনি বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন আকন্দসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে মামলা দায়েরের ২০দিন পার হলেও কোন আসামী গ্রেপ্তার হয়নি। এতে তারা উদ্বিগ্ন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত পুলিশী অভিযান পরচিালিত হচ্ছে। এক্ষেত্রে আসামীরা মোবাইল ব্যবহার না করায় তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছেনা। ফলে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছেনা। তবে দ্রুত এ মামলার আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com