বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪.৪৭ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ নেত্রকোনা জেলায় বিভিন্ন দাপ্তরিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ( ১২ নভেম্বর ) বিকেলে দুর্গাপুর সুধী সমাজের আয়োজনে কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এ নাগরিক সংবর্ধনা দেয়া হয়। প্রথমে সংবর্ধিত জনসহ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ সহ উত্তরীয় পরানো হয়।

নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হকের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি জনপদ চোধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপুরের মোহাম্মদ রাজীব উল আহসান, শ্রেষ্ঠ কলেজ প্রধান দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,আগষ্ট মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার দুর্গাপুরের এএসপি মাহমুদা শারমীন নেলী, বিশ্ব জনসংখ্যা দিবস -২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ছবি রানী চক্রবর্তী ও করোনাকালীন মানবিক যোদ্ধা হিসেবে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান সহ প্রত্যেকের হাতে নাগরিক সংবর্ধনা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূঁইয়া, থানা পুলিশ উপপরিদর্শক শুভাশিষ গাঙ্গুলী, উপজেলা আওয়ামী সাবেক সহ সভাপতি স্বপন স্যানাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন, সাধারন সম্পাদক ওয়ালী হাসান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এফ এন আলম, সদস্য রোকন উদ্দিন, কবি দুনিয়া মামুন, কবি আবুল কালাম আজাদ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করা কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা দিলো দুর্গাপুর সুধী সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com