বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভোটে প্রচুর কারচুপি করেছে জো বাইডেনের দল : ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১০.৪৩ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার অর্ন্তর্বর্তী নির্বাচনের পরে তিন দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেনেট বা হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। দু’কক্ষেই অবশ্য এগিয়ে রিপাবলিকানেরা। সংখ্যাগরিষ্ঠতা থেকে সেনেটে তারা মাত্র তিনটি ভোট দূরে রয়েছে। জর্জিয়ায় ৬ ডিসেম্বর পুনর্নিবাচন ঘোষণা করা হয়েছে। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে সেনেট-চিত্র স্পষ্ট হবে না। অন্য দিকে, হাউসে সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও ৭টি আসন দূরে রিপাবলিকানেরা। কিন্তু যে সব প্রদেশে ভোটগণনা বাকি সেগুলি ডেমোক্র্যাট বা রিপাবলিকান, যে কোনও দলের দিকেই যেতে পারে।এই দোলাচলের মধ্যেই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, এ বারের ভোটে প্রচুর কারচুপি করেছে জো বাইডেনের দল। পেনসিলভেনিয়ায় ২ লক্ষেরও বেশি ভোটে হেরে গিয়েছেন সেনেটর পদপ্রার্থী, রিপাবলিকান দলের মেহমেট ওজ়। ট্রাম্পের মতে, বিশাল মাপের কারচুপি না হলে এত বিরাট ব্যবধানে জেতা সম্ভব হত না ডেমোক্র্যাট প্রার্থীর। তাঁর মতে, নেভাডা ও আরিজ়োনাতেও প্রচুর কারচুপি করেছে ডেমোক্র্যাটেরা। তা সত্ত্বেও কংগ্রেসের দু’টি কক্ষেই রিপাবলিকানেরা সহজেই জয়ী হবে, জানিয়েছেন প্রত্যয়ী ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com