মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেক্সিকো গুয়ানাজুয়াতো রাজ্যে বন্দুক হামলা ৯ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৭.১৬ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় চার নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় বৃহস্পতিবার( ১০ নভেম্বর) এ হামলার ঘটনা নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।

গুয়ানাজুয়াতোতে গত কয়েক মাসের মধ্যে এটি তৃতীয় বড় হামলার ঘটনা।

গুয়ানাজুয়াতো, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উত্পাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়শই হামলার ঘটনা ঘটছে সেখানে।জানা গেছে, বুধবার রাতে এপাসিও এল আলতো শহরের একটি বারে হামলা চালানো হয়। এসময় বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি বারে হামলায় বেশ কয়েকজন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরও ১০ জন।

গুয়ানাজুয়াতোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেদো বলেন, এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com