বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লেবানন অভিমুখী ইরানি জ্বালানী তেলের ট্যাংকারের বিমান হামলা

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭.৫২ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

লেবানন অভিমুখী ইরানি জ্বালানী তেলের ট্যাংকারের একটি বহরে বিমান হামলা হয়েছে।  ইরাকি সূত্রগুলো জানিয়েছে, ইরাক-সিরিয়া সীমান্ত অতিক্রম করার সময় ২২টি ট্যাংকারের বহরটিতে ওই হামলা হয়।

আইআরআইবির একজন সংবাদদাতা জানিয়েছেন, একটি মার্কিন ড্রোন থেকে বহরের দুইটি ট্যাংকারের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ইরাকের আল-কায়েম ক্রসিং অতিক্রম করে আটটি ট্যাংকার সিরিয়ায় প্রবেশ করেছিল।

ইরাক ও সিরিয়া হয়ে ট্যাংকারের বহরটির লেবাননে প্রবেশের কথা ছিল। আজ (বুধবার) সকালে চালানো ওই হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। ইরানি কর্মকর্তারা এখনও ওই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

এর আগে ইরাকি সূত্রগুলো জানিয়েছিল, সিরিয়ার সঙ্গে দেশটির আল-কায়েম সীমান্তের কাছে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  হামলার সময় এই এলাকার আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের শব্দ শোনা যায়। তবে স্থানীয় একাধিক সূত্র বলেছে, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে ড্রোন হামলার একই সময়ে জ্বালানী বহরে হামলা হয়েছে।

একজন ইরাকি মুখপাত্র বলেন, ইরানি তেল ট্যাংকারগুলো বাগদাদ ও দামেস্কের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সম্পূর্ণ বৈধভাবে লেবাননে তেল নিয়ে যাচ্ছিল।

গত বছর থেকে ইরাক ও সিরিয়া হয়ে স্থলপথে লেবাননে তেল রপ্তানি শুরু করে ইরান। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির জ্বালানী সংকট নিরসনে ইরানের সাহায্য চাওয়ার পর থেকে বৈরুতের সাহায্যে এগিয়ে যায়।-পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com