বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কৃষ্ণাঙ্গ নারীর শ্লীলতাহানি -যুক্তরাষ্ট্র আ.লীগ নেতার ২ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫.৪৭ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ মার্কিন কৃষ্ণাঙ্গ নারীকে শ্লীলতাহানির অপরাধে যুক্তরাষ্ট্রের বোস্টনের এক আওয়ামী লীগ নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তাঁর নাম আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু (৬২)। তিনি নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগের (ইউসুফ-ইকবাল) সহসভাপতি। বোস্টন সংলগ্ন মেডফোর্ডের এই বাসিন্দা বোস্টনভিত্তিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি। তার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে।
স্থানীয় সময় ৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটির সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার এ রায় ঘোষণা করেন।
ওই নারীকে গালাগালি, শ্লীলতাহানি এবং ধর্ষণ ছাড়াও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল আসিফ বাবুর বিরুদ্ধে। তবে তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর আদালত আসিফের জামিন প্রত্যাহার করেন। সপ্তাহব্যাপী বিচারিককার্য শেষে তাকে কারা হেফাজতে রাখার আদেশ দেন। ৮ নভেম্বর আসিফ বাবুকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত দণ্ডাদেশে প্রদান করা হলো।
ভুক্তভোগী নারী বিচারকদের জানান, দুই বছর আগে ফেসবুক মার্কেটপ্লেসে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেন আসিফ বাবু। তখন রুমটি নেয়ার পরিকল্পনা করেন ওই নারী। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর আসিফ বাবু ভাড়ার চুক্তি সইয়ের বৈঠকের সময় ওই নারীর ওপর অশ্লীল আক্রমণ করেন।
নারীর ৯ বছর বয়সী মেয়ে বিচারকদের জানান, ‘অনেক বিশৃঙ্খলার’ শব্দে জেগে উঠে তিনি শোবার ঘরে উঁকি দিয়ে দেখতে পান আসিফ বাবু তার মায়ের উপরে দাঁড়িয়ে আছেন। পরে মেয়েটি পুলিশের জরুরি নম্বর ৯১১-তে ফোন করেন।
সালেম পুলিশ অফিসার জোনাথন স্প্রিংগার ঘটনাস্থলে পৌঁছে আসিফ বাবুকে ওই নারীর সঙ্গে ঝগড়া করতে দেখেন বলে জানান। তিনি দুজনকে আলাদা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com