বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অভিনব পদ্ধতিতে স্কুল ব্যাগে গাঁজা গ্রেফতার-১

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৬.৫০ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল এলাকা অভিনব পদ্ধতিতে স্কুল ব্যাগে করে গাঁজা বহনকালে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতের নাম-মোঃ নিজাম খাঁ (৪২)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, সোমবার (০৭ নভেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা ৬:০০ ঘটিকায় মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় নিজামের কাঁধে ঝুলানো একটি কালো রংয়ের স্কুল ব্যাগ তল্লাশী করে দুইটি প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com