মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

তানজানিয়ায় বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১.২৪ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। রোববার তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এস সালাম থেকে ছেড়ে আসা বিমানটি ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

মাজালিওয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে সাংবাদিকদের বলেন, ‘এই ১৯ জন যারা তাদের জীবন হারিয়েছে, তাদের জন্য তানজানিয়াবাসী শোকাহত।’

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট এবং দুই কেবিন ক্রুসহ মোট ৪৩ জন ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ এবং এয়ারলাইন এর আগে জানিয়েছিল, পিডব্লিউ ৪৯৪ ফ্লাইটে থাকা ৪৩ জনের মধ্যে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের কাগেরা প্রদেশের বুকোবায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র:

আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com