বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরানকে অস্থিতিশীল করার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে : রাইসি

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১.১৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ঐ ইসলামি প্রজাতন্ত্রে ২০১১ সালের আরব অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটানোর যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ হবার পর, ইরানের শহরগুলো

“নিরাপদ ও সুস্থ” আছে। ইরানে ৫০ তম দিনের মত বিক্ষোভ অব্যাহত থাকার প্রেক্ষাপটে সে দেশের প্রচারমাধ্যম এ খবর দেয়।

সেপ্টেম্বরে এক কুর্দি ইরানি তরুনীর মৃত্যুর পর যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দমন করার জন্য ইরানের ধর্মীয় নেতৃত্ব চেষ্টা করেছে। হিজাব পরার কঠোর আইন লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশ সেই তরুণীকে আটক করেছিল।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে এ নাগাদ দেশটিতে ছড়িয়ে পড়া অস্থিরতার সবচেয়ে গুরুতর ঢেউয়ে কয়েক শত মানুষ নিহত হয়েছে বলে অধিকার কর্মীরা জানাচ্ছেন। ১৯৭৯ সালের ঐ বিপ্লবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত শাহকে উৎখাত করা হয়েছিল।

ইরান কর্তৃপক্ষ এই সপ্তাহে তেহরানে উগ্রপন্থী ছাত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখলের বার্ষিকী উদযাপন করার সময়, রাষ্ট্রপতি জো বাইডেন ইরানের বর্তমান বিক্ষোভকারীদের সমর্থন করে বলেন, “আমরা ইরানকে মুক্ত করতে যাচ্ছি। খুব শীঘ্রই তারা নিজেদের মুক্ত করবে।”

যাচাই করা সম্ভব হয়নি এমন কিছু ভিডিও ফুটেজ অনুযায়ী, ছাত্র ও নারীরা বর্তমান অনেক বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। আরও দেখা যায়, কঠোর পোশাক বিধির বিরোধিতা করে নারীরা পর্দা ফেলে দিয়েছে এবং তা পোড়াচ্ছে।

শুক্রবার চার ঘণ্টার বৈঠকে একদল শিক্ষার্থীকে রাইসি বলেন,

“আমেরিকান এবং অন্যান্য শত্রুরা লিবিয়া ও সিরিয়ার মতো একই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”

লিবিয়ায় এক গণঅভ্যুত্থানের ফলে ২০১১ সালে নেটোর হস্তক্ষেপ এবং বিদ্রোহী যোদ্ধারা লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যা করে।

সিরিয়ায় ইরানের মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গণবিক্ষোভের মুখে পড়ে এবং দেশটিতে ১১ বছর ধরে সংঘাত চলে আসছে।

ইরানে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ আর রক্তপাতের ঘটনা চলছেই। সবচেয়ে ভয়াবহ রক্তপাত হয়েছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে, যেখানে শিয়া অধ্যুষিত মুসলিম দেশটির সুন্নি সংখ্যালঘুদের অনেকেই বাস করে।

সিনিয়র সুন্নি ধর্মীয় নেতা মোলাভি আবদোলহামিদ শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খাশ শহরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র সংখ্যালঘু বালুচদের প্রতি সরকারের বৈষম্যের উদাহারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com