মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

বিশ্বজুড়ে মিথ্যা ছড়াচ্ছে টুইটার: বাইডেন

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৫.১০ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, ইলন মাস্ক এমন সামজিক যোগাযোগ প্ল্যাটফর্ম কিনেছেন যা পুরো দুনিয়ায় মিথ্যা ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এ কথা বলেন প্রেসিডেন্ট।
গত সপ্তাহে চুয়াল্লিশ বিলিয়ন ডলারের চুক্তিতে কোম্পানিটি কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইতোমধ্যে তার টুইটারের প্রধান নির্বাহী হওয়া নিশ্চিত হয়েছে। এছাড়া টুইটার বোর্ডের ৯ সদস্য প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শুক্রবার সংস্থাটিতে কর্মরতদের অবহিত করার কথা ছিল। তবে শুক্রবারই অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা নিজের অফিশিয়াল ইমেইলে প্রবেশ করতে পারছেন না। আর ছাঁটাইকে কেন্দ্র করে সবগুলো কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে টুইটার।
ইলন মাস্ক টুইটারকে ‘মতপ্রকাশের স্বাধীনতার স্বর্গ’ গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তা ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘আমাদের বাচ্চারা ঝুঁকিতে রয়েছে। তারা যে (টুইটারের মতপ্রকাশের স্বাধীনতার) ব্যাপারটি বুঝবে তা আমরা কীভাবে আশা করব?’ আমরা সবাই এতে শঙ্কিত; কারণ আমেরিকায় এখন আর কোনও সম্পাদক নেই…কোনও সম্পাদক নেই।’
এরপর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে শুক্রবার সাংবাদিকদের বলেন, বাইডেন ‘ঘৃণাত্মক বক্তব্য এবং ভুল তথ্য কমাতে পদক্ষেপ নেওয়ার জন্য সামাজিক প্ল্যাটফর্মগুলোর গুরুত্বের বিষয়ে স্পষ্টবাদী’।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পরই বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দেন তিনি।
সূত্র: রয়টার্স, সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com