বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবারও সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৯.৪৭ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফের বড় একটি সুদের হার বাড়ানোর অনুমোদন দিয়েছে। করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়তে থাকে মূল্যস্ফীতি। তাই দেশটির কেন্দ্রীয় ব্যাংক কঠোর নীতি প্রয়োগ করে যাচ্ছে। খবর বিবিসির।
ফেডারেল রিজার্ভ জানিয়েছে, সুদের হার নতুন করে শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্টে বাড়ানো হয়েছে। ফলে সুদের হার বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ হয়েছে।ব্যাংক আশা করছে, ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধি অর্থনীতিকে মন্থর ও মূল্যস্ফীতি কমিয়ে আনবে।
তবে সমালোচকরা বলেছেন, সুদের হার বড়ানোর ফলে অর্থনৈতিক মন্দার ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলবে।মার্কিন ফেডারেল ব্যাংকের বর্তমান সিদ্ধান্তের ফলে ঋণের বিপরীতে সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৫ শতাংশে থেকে ৪ শতাংশে, যা ২০০৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, সুদের হার আরও বাড়তে পারে।
এর আগেও বেশ কয়েকবার সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মূলত সারাবিশ্বেই এখন মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি। তাই প্রায় সবদেশই যুক্তরাষ্ট্রের দেখানো পথে হাঁটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com