বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‌্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৯.৫৮ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে মিগোস ব্যান্ডের জনপ্রিয় তরুণ র‌্যাপার টেকঅফকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালি ভবনে তাকে গুলি করা হয়। সেখানে টেকঅফ তার চাচা ও ব্যান্ড সহযোগী কুয়াভোর সঙ্গে পাশা খেলছিলেন।
পুলিশ বলছে, ৪০-৫০ জন অতিথির উপস্থিতিতে ব্যক্তিগত একটি পার্টি চলাকালে কেউ টেকঅফের ওপর গুলি চালায়। নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনলেও গুলি কে ছুড়েছে তা দেখতে পায়নি।
পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মানুষের জটলা এবং ২০ এর কোঠার এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানিয়েছেন। তার মাথা কিংবা ঘাড়ে গুলি লেগেছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পুলিশ তৎক্ষণাৎ র‌্যাপার টেকঅফকে শনাক্ত করতে পারেনি। কিন্তু টেকঅফের প্রতিনিধি পরে এপি বার্তা সংস্থাকে গুলিতে এই র‌্যাপারেরই মৃত্যু হয়েছে বলে জানান।
তবে পুলিশ বিবিসি-কে বলেছে, তারা বিষয়টি নিহতের পরিবারকে না জানানো পর্যন্ত তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে না।
২৮ বছর বয়সী এই তারকার আসল নাম ক্রিশ্নিক খারি বল। তার জন্ম ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের লরেন্সভিলে।
২০০৮ সালে তিনি একজন র‌্যাপার হিসাবে ক্যারিয়ার শুরু করেন। চাচা কুয়াভো এবং কাজিন অফসেটকে নিয়ে গড়ে তোলেন হিপ-হপ ব্যান্ড দল মিগোস। টেকঅফকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় র‌্যাপারদের একজন বলেই গণ্য করা হয়।
ঘাতককে ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া, তথ্যের জন্য জনগণের কাছে আবেদনও করা হয়েছে।
হত্যার শিকার হওয়ার আগে বোলিং অ্যালিতে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন টেকঅফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com