মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২৬ দেশের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৬.৪৩ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

কোভিড-১৯ তথা করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের ২৬টি দেশ থেকে আগামী ৩০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইউরোপ থেকে আগত নাগরিকদের ওপর সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে না যুক্তরাজ্য। গতকাল বুধবার ওভাল অফিস থেকে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শতাধিক দেশে ছড়িয়ে পড়া কভিড-১৯-কে প্যানডেমিক বা বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে এই প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩৮ জন এবং আক্রান্ত ১ হাজার ১৩৫ জন। ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিলেন ট্রাম্প। এই ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে সব ধরনের বাণিজ্যিও বন্ধ থাকবে। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপে বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নকে দোষারোপ করেন। এছাড়া তিনি ব্যবসায়ীদের কয়েকশত কোটি ডলার ঋণ দেয়ার পরিকল্পনার কথাও জানান।

ইউরোপের শেঙ্গেন অঞ্চলের ২৬ টি দেশের নাগরিকের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মার্কিন নাগরিকদের ভ্রমণে কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭ জনে।

চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রকোপ ধরা পড়ে গত বছর ডিসেম্বরে। এরপর থেকেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৫ জন ও মারা গেছেন ৪ হাজার ৬২০ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৬৮৯ জন। সূত্র: বিবিসি

 print

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com