সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ আসামির বিচার শুরু গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

গৌরীপুরে আইসিটি শিক্ষক ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১১.৩৯ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৪ অক্টোবর) আইসিটি শিক্ষক ফোরামের আয়োজনে সকালে কোভিড-১৯ পরবর্তী ঝড়ে পরা রোধ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টিতে আইসিটির ভূমিকা শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইসিটি শিক্ষক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হাসান মারুফ এবং সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়। এসময় আরো উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অগ্রদূত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম নুরুল ইসলাম, গিধাউষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুজ্জামান ফকির, আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক বিপুল পন্ডিতসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় নতুন শিক্ষাক্রম নিয়ে ইতিবাচক প্রচারণা জোরদার করা,মুক্তপাঠ কার্যক্রম বাড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com