মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ জন

  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০, ১০.৫৪ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার রাজস্থানের জয়পুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত একজনের খোঁজ মেলে। এর ফলে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬২ জন।

আজ বুধবার জয়পুরে ৮৫ বছরের এক বৃদ্ধের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুর ফেরেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পজেটিভ আসে।

উল্লেখ করা যেতে পারে, গতকাল নতুন করে আরো ১৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে ৮ জন কেরলের, ৩ জন কর্নাটকের এবং ৫ জন মহারাষ্ট্রের পুণের বাসিন্দা। সবমিলিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৬২ জন।

প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্তের খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে করোনা সতর্কতায় আরো একদফা বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইরান, মালয়েশিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে ফেরা যাত্রীদের ভারতে ঢোকার দিন থেকে অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) থাকতে হবে। এই সময়ের জন্য তাঁদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিতে হবে। পাশাপাশি ১১ মার্চ বা তারপরে ফ্রান্স, জার্মানি ও স্পেনের নাগরিক, যারা এখনো ভারতে ঢোকেননি তাদের ভিসা বাতিল করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে আগেই ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের নাগরিকদের ভিসা বাতিল করেছিল ভারত সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com