মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পশ্চিমবঙ্গে করোনার মোকাবিলায় রাজ্যে ১৬৩ আইসোলেশন বেড তৈরি

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৬.০৮ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

কলকাতায় করোনার মোকাবিলায় রাজ্যে ১৬৩ আইসোলেশন বেড তৈরি রাখা হয়েছে, সীমান্ত থেকে বিমানবন্দরে চলছে নজরদারি।

রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের কোনও খবর না থাকলেও, আতঙ্ক পিছু ছাড়ছে না। রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক হাসপাতালে সৌদি ফেরত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে করোনা আতঙ্ক ছড়িয়েছিল। সে ক্ষেত্রেও রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তের কোনও খবর না থাকলেও, প্রাণঘাতী ভাইরাসের মোকাবিলায় কোনও ত্রুটি রাখা হচ্ছে না বলে দাবি রাজ্য সরকারের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগও রয়েছে। শহর থেকে গ্রাম — রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালে ‘আইসোলেশন ওয়ার্ড’ তৈরি রাখা হচ্ছে। পাশাপাশি এ রাজ্যে স্থল সীমান্তের সাতটি চেক পোস্ট, কলকাতার তিনটি জলবন্দর এবং কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতার এসএসকেএম, নীলরতন সরকার হাসপাতাল, আরজিকর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ জেলার ২৩টি হাসপাতালে আইসোলেশনের সুবিধাযুক্ত মোট ১৬৩টি শয্যা তৈরি রাখা হয়েছে। যাতে, যে কোনও পরিস্থিতিতে করোনাভাইরাসের মোকাবিলা করা যায়। এ বিষয়ে জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ মেনে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com