রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্লাটফর্ম : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৬.৩৬ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্লাটফর্ম।

তিনি শুক্রবার তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

‘বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি, বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে, স্বস্তি দেয়নি’- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃংখল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির হাত হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর রক্তে রঞ্জিত। বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।

‘আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে, তারা সকল পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে’- উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, “দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।”

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য দলীয় সংসদ সদস্য ও নেতা-কর্মীদের নির্দেশ দেন।
সূত্র : বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com