বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসিকের উদ্যোগে জন্ম- মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১২.৩৭ এএম
  • ২১৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো,শুধু তথ্য ভান্ডার গড়ব,এই প্রতিপাদ্যে জাজীয় জন্ম- মৃত্যু দিবস উদযাপন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগরভবণ শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ‍্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, নির্ভূল জন্ম-মৃত‍্যু নিবন্ধনে সকলকে সচেতন হতে হবে। নগরবাসীকে এ বিষয়ে সচেতন করতে মসিকের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও আরো বক্তব্য রাখেন মসিকের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন বিপ্লব, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন ও ফারজানা ববি কাকলি, মসিকের ৩ নং জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মসিকের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ শফি কামাল, জন্ম-মৃত্যু নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ।

আলোচনা পূর্বে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি নগরভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com