বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গ্রামীণফোনের বিজ্ঞাপনে রাজ রিপা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০.৪৮ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নবাগত চিত্রনায়িকা রাজ রিপা সম্প্রতি তিনি গ্রামীণফোনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এতে আরও মডেল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব।

নতুন বিজ্ঞাপন নিয়ে রাজ রিপা বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম এমন একটি চ্যালেঞ্জিং কাজের জন্য। আদনান আল রাজিবের মতো নির্মাতার বিজ্ঞাপনে কাজ করতে পারা আমার কাছে বিশেষ প্রাপ্তির। এ ছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক কাজ ছিল। নারীরাও যে পারে, এই বোধশক্তি আমাদের বিবেকসত্তায় জাগ্রত হবে বলে দৃঢ় বিশ্বাস আমার। নারীরাও যে এখন ক্রিকেট খেলতে পারে এবং তারা একদিন ক্রিকেটাঙ্গনেও বিশ্ব মানচিত্রে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরতে পারবে বলে মনে হয়েছে এই বিজ্ঞোপনে কাজ করতে গিয়ে। এতে আমাকে ভেসপা চালাতে হয়েছে, বোলিং করতে হয়েছে। নিজের সর্বোচ্চটুকু দিয়েছি। আশা করি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, রাজ রিপা ‘ময়না’ নামের একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এছাড়াও তার অভিনীত ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ চলচ্চিত্রটি মুক্তি অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com