মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনা ভাইরাসের আতঙ্কে শান্তিনিকেতনের বসন্তোৎসব বাতিলের ঘোষণা

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০, ৪.৫৫ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের আতঙ্কে আগামী সোমবার ৯ মার্চ দোলের দিন শান্তিনিকেতনে বাতিল হয়ে গেল ঐতিহ্যবাহী বসন্তোৎসব।

দীর্ঘ সময় ধরে চলা বৈঠক শেষে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যার জেরে হতাশ বহু মানুষ। এককথায় অসুবিধায় পড়েছেন ব্যবসায়ীরাও।করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে ইউজিসির তরফে বিশ্ববিদ্যালয়গুলিতে একটি নির্দেশিকা পাঠিয়ে জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়। সেই নির্দেশের পরই জরুরি বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বসন্তোৎসব কমিটির চেয়ারম্যান তথা পদ্মশ্রী প্রাপক চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, এগজিকিউটিভ কাউন্সিলের সদস্যরাও উপস্থিত ছিলেন। চারঘণ্টা ম্যারাথন বৈঠক শেষে কর্তৃপক্ষ বসন্তোৎসব বাতিলের সিদ্ধান্তের কথা জানায়।বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, করোনা ভাইরাসের জেরে আপাতত বসন্তোৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতীর পক্ষে। বড় জমায়েত করা যাবে না বলে নির্দেশিকা এসেছে। তাই এই সিদ্ধান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com