মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চিনের বাইরে ১৭ গুণ দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, রিপোর্ট হু-র

  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২০, ১১.৩৭ পিএম
  • ৭৩৭ বার পড়া হয়েছে

ভয়াবহ থেকে ক্রমশ অতি ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। চার দিকে হাহাকার পড়ে গিয়েছে কী ভাবে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়। চিনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চিনের বাইরে এই সংক্রমণ ১৭ গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সাম্প্রতিক রিপোর্ট তেমনটাই বলছে। সেই সঙ্গে এই ভাইরাসের প্রতিরোধে সমস্ত দেশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে হু। শুরুটা হয়েছিল চিনের উহান আর হুবেই প্রদেশ থেকে। সেখানে করোনা মৃত্যুর তাণ্ডব চালাচ্ছে তো বটেই, চিন ছাড়িয়ে ইউরোপ এবং এশিয়াতেও দ্রুত থাবা বসাতে শুরু করেছে এই ভাইরাস। চিনে ইতিমধ্যেই ৩,৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ। পরিস্থিতির ভয়াবহতা প্রসঙ্গে হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেছেন, “ভাইরাসকে যেনতেন প্রকারে ঠেকাতে হবে। এটা আত্মসমর্পণের সময় নয়। কোনও অজুহাতের সময় নয়। কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চিনে নতুন করে ৩০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকাতেও মৃতের সংখ্যা বাড়ছে। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের।  দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৪২। অন্য দিকে, ইরানে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১০৭-এ। সেখানে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, বিশ্ববিদ্যালয় গুলি। বিভিন্ন শহরে চেকপয়েন্ট তৈরি করা হয়েছে যাতে নাগরিকদের যাতায়াতে রাশ টানা যায়। ‘পেপার মানি’ কম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকদের। করোনার হানায় ইতালিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮। ইউরোপের মধ্যে প্রথম এই দেশে এই ভাইরাস সংক্রামিত হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যাটা ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের গণ্ডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com