মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তালতলীতে নকলের দায়ে এক পরীক্ষার্থী বহিষ্কার

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯.৫৮ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

মল্লিক মোঃ জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলীতে এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঐ শিক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত ঐ শিক্ষার্থী হলো লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদের।

জানা যায়,উপজেলার তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরিক্ষা চলছিলো। কেন্দ্রের ৪ নম্বর কক্ষে অসদুপায় অবলম্বন করে (নকল করে)পরীক্ষার খাতায় লিখছিলেন আবদুল কাদের (যার রোল ২১১৭০৬)। বিষয়টি নজরে পড়েন ঔ কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তার। পরে নকল করার দায় ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব পরিমল চন্দ্র বলেন, আজ মঙ্গলবার সকাল ১১টায় যথা নিয়মে এসএসসি ইংরেজি ২য় পত্র বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরিক্ষার শেষ সময়ে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা পরিদর্শনে গেলে সেখানে নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তিনি আরো বলেন বহিষ্কারের বিষয়ে রিপোর্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তারা নির্ধারণ করবে এই শিক্ষার্থীকে কয় বছরের জন্য বহিষ্কার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com