মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তার জন্য ২০২০ সালে ৮৭৭ মিলিয়ন ডলার প্রয়োজন

  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০, ৩.১৩ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং সহযোগী এনজিওগুলোর পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবন-যাপন এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষতিপূরণ বাবদ ২০২০ সালের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তাপ্রাপ্তির বৈঠক মঙ্গলবার জেনেভায় শুরু হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ৮ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং ৪ লাখ ৪৪ হাজার ক্ষতিগ্রস্ত বাংলাদেশীর জন্য ২০২০ সালে ৮৭৭ মিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে বৈঠকে উপস্থাপন করা হয়েছে। খাদ্য, আশ্রয়, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৫ শতাংশ। আর শুধু খাদ্য নিরাপত্তা খাতেই ব্যয় ধরা হয়েছে ২৯ শতাংশ।

২০২০ সালের জন্য বিগত ৩ বছরের তুলনায় কম সহায়তা চাওয়া হয়েছে। ২০১৯ সালে ৯২১ মিলিয়ন এবং ২০১৮ সালে ৯৫১ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা খুব বেশি ভাবে প্রয়োজন বাংলাদেশে তাদের অবস্থান এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com