সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দোকানে ছাউনী দিতে গিয়ে মারামারি ও হরিলুট।

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৯.২৫ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নিজ জমির দোকানের জরাজীর্ণ বেড়া ও বারান্দার চাল পুনরায় সংস্কার করতে গিয়ে বাধা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় দোকানের বারান্দা ভেঙে ফেলা হয়। এছাড়াও সংস্কারের যাবতীয় মালামাল লুটে নেয় রাসেল গং। এ সময়ে আলী হোসেনের ভাগীনা ওই দৃশ্য তার মোবাইলের ক্যামেরায় বন্দি করতে চাইলে তাকেও মারধর করে মোবাইল ভাঙচুর করা হয়।

জানা গেছে, আজ থেকে প্রায় ৪০ বছর ধরে নিজেদের জমিতে ভোগদখল ও দোকান পাট তুলে আসছেন স্থানীয় মৃত ফজলুল হক মুসল্লির ছেলে আলী হোসেন। নানা সময় বিভিন্ন সত্য মিাথ্যা ঘটনা কে কেন্দ্র করে ওই জমি দখল করার জন্য আলী হোসেন সহ বেশ কয়েকজনকে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রেখে জমি দখল চেষ্টা চালায় রাসেল মুসল্লী। এমনকি ভোগদখলীয় জমির দোকানপাট সংস্কারেও একাধিকবার বাধা প্রদান করে রাসেল গং।এনিয়ে পক্ষ বিপক্ষে একাধিক মামলা চলমান রয়েছে।

গতকাল বিকেলে আলি হোসেন তার ভাঙ্গা দোকানপাট ও বারান্দা সংস্কার করতে গেলে এ সময় রাসেল মুসল্লী লোকজন নিয়ে এসে আলী হোসেন কে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ সময়ে নগত টাকা ও আলি হোসেনের মোবাইল ফোন হাতিয় নেয়া হয়। তবে এ ঘটনাকে ধামাচাপা দিতে রাসেল মুসল্লী স্থান ত্যাগ করে সুস্থ থাকা সত্ত্বেও আমতলী সদর হাসপাতালে ভর্তি হয়। দৈনিক স্বাধীন বানীর এ প্রতিবেদকের গোপন ক্যামেরায় সে দৃশ্য ধরা পরে। অন্যদিকে আলী হোসেন তালতলীর একটি প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা নেয়।

তালতলী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেকে্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com