মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দিল্লি সহিংসতার জন্য বিজেপি সরকারকে দায়ী করেছেন মমতা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৫.১৭ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লির সহিংসতার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন।

আজ সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেস কর্মীদের এক সভায় মমতা বলেছেন, দিল্লিতে যে সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছে তা “রাষ্ট্রীয় মদতে গণহত্যা” ছাড়া কিছু নয় এবং পুরোটাই পূর্ব পরিকল্পিত। বিজেপি সারা দেশে “গুজরাতের মডেলে দাঙ্গা বাধানোর চেষ্টা” করছে। মুখ্যমন্ত্রী বলেন, রবিবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যাওয়ার পথে “গোলি মারো গদ্দারকো” স্লোগান দেওয়া হয়েছে। সেটা অন্যায় ও বেআইনি। এটা দিল্লি নয়, কলকাতা। কে গদ্দার বা বিশ্বাসঘাতক তা মানুষ বলবে। ওই বিচারের ভার তোমাকে কে দিয়েছে?

গতকাল মিছিলে যারা গোলি মারো ধ্বণি দিয়েছিল তাদের মধ্যে তিন জনকে কলকাতা পুলিশ চিহ্নিত করে গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে নিউ মার্কেট থানায় আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com