শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-৫ শ্রীলঙ্কা -১

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২.৪২ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে ইমরান খান বাহিনী।

কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের সাত মিনিটে রুবেল শেখের গোলের মধ্য দিয়ে এগিয়ে যায় তারা। এর চার মিনিট পর মুর্শেদ আলীর গোলের মধ্য দিয়ে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল।

বিরতি থেকে ফিরে গতি বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে আবারও শ্রীলঙ্কার শিবিরে হানা দেয় মোর্শেদ আলী। এ গোলের মধ্য দিয়ে ৩-০ এগিয়ে থাকে তারা। এর ২ মিনিট পরেই বাংলাদেশের জালে বল পাঠান শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র গোলটি করেন ইয়াসির সরফরাজ।

এর দুই মিনিটের মধ্যে বাংলাদেশ আরও একটি গোলের দেখা পায়। ফ্রি কিক থেকে সিরাজুল ইসলাম হেড দিয়ে বল পাঠায় শ্রীলঙ্কার জালে।

রেফারির দেওয়া চার মিনিট ইনজুরি সময়ে বাংলাদেশ আরেকটি গোল করে। শেষ গোলটি আসে নাজিমের পা থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com