মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্র ও আফগান তালেবানদের চুক্তি চব্বিশ ঘণ্টা পার না হতেই বাস্তবায়ন বাধাপ্রাপ্ত

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০, ৪.৩৫ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

দোহায় যুক্তরাষ্ট্র ও আফগান তালেবানদের সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার চব্বিশ ঘণ্টা পার না হতেই, এর বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হয়েছে।আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি রবিবার কাবুলে ঘোষণা করেছেন যে তার সরকার হাজার হাজার তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে কোন প্রতিশ্রুতি দেয়নি, যা তালেবান ও অন্যান্য আফগান বিরোধী দলগুলির মধ্যে আলোচনা শুরুর পূর্বশর্ত ছিলো।গানি বলেন, “বন্দীদের মুক্তি দেয়ার বিষয়টিতে যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই, এটি আফগানিস্তান সরকারের বিষয়,”

শনিবার যুক্তরাষ্ট্র-তালেবানের মধ্যে চুক্তিতে বলা হয়েছে, আফগানিস্তান পক্ষের দলগুলো দেশব্যাপী স্থায়ী যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগি নিয়ে একমত হওয়ার লক্ষ্যে, মার্চের ১০তারিখ বা তার আশেপাশের কোনো তারিখে, সরাসরি এক আলোচনায় মিলিত হতে হবে। তবে, এর মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া দরকার যার মধ্যে রয়েছে আফগান কারাগার থেকে পাঁচ হাজার তালিবান বন্দীকে এবং বিদ্রোহীদের হাতে বন্দী থাকা সরকারি সুরক্ষা বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তি দেওয়া।তালেবানরা এখনও পর্যন্ত গানি প্রশাসনকে বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দিতে বা সরাসরি এর সাথে জড়িত থাকতে অস্বীকার করেছে।, তারা বলেছে যে তারা আমেরিকানদের সাথে বন্দীদের মুক্তির বিষয়টি নিষ্পত্তি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com