সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নাটমণ্ডলে শুরু হচ্ছে মঞ্চ নাটক ‘করুণা ও ভীতির গল্প’

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ২.২২ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ হত্যা-ষড়যন্ত্র আর সন্দেহের আখ্যানে মোড়া গল্প নিয়ে মঞ্চে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন নাটক ‘করুণা ও ভীতির গল্প’, যে নাটকের পরতে পরতে মূর্ত হয়ে উঠেছে পঁচাত্তরের ১৫ অগাস্টের নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের বিয়োগান্ত ঘটনা। নাটকটি প্রযোজনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ; অভিনয় করছেন বিভাগের স্নাতক প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। আজ শুক্রবার থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা আট দিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে বলে জানান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির।উইলিয়াম শেক্সপিয়ারের ধ্রুপদী ট্র্যাজেডি হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ অনুসরণে আহমেদুল কবির নাটকটির নির্দেশনা দিয়েছেন। আজ শুক্রবার উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য অভিনেতা আসাদুজ্জামান নূর। কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবদুল বাছির থাকবেন বিশেষ অতিথি হয়ে। সভাপতিত্ব করবেন অধ্যাপক ওয়াহিদা মল্লিক।এ নাটকে নির্দেশনা সহযোগী হিসাবে আছেন ধীমান চন্দ্র বর্মণ, মঞ্চ, আলোক ও দ্রব্য পরিকল্পনা করেছেন আহমেদুল কবির। সংগীত পরিকল্পনায় মনোহর চন্দ্র দাস, রূপসজ্জা ও পোশাক পরিকল্পনায় উম্মে সুমাইয়া। অভিনয় করেছেন রায়হান উল্লাহ সালাম, অরুণা সিক্ত সাচী, কানিজ ফারজানা আরেফিন, সাইলিনা বিশ্বাস পূর্বা, গোলাপ রানী দাস, পূজা সরকার, মুনতাকা বিনতে হক ইরা, রজিবুল ইসলাম সোহাগ, সাদমান সৌমিক সিয়াম, শাকির আলীম, সামির হোসেন, আবিদ হাসান, চন্দ্রিমা হালদার, উর্মি আক্তার, ফারিহা তাসনীম হৃদি, সানজানা হোসেন তনিমা, জিনিয়া ইসলাম, প্রত্যাশা, সায়ীদ, নিলয়, আকাশ, বিজয়, চয়ন। শেক্সপিয়ারকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে নির্দেশক বলেন, “নাট্যকার হিসেবে শেক্সপিয়র অবশ্যই আমাদের সমকালীন। শেক্সপিয়রের নাটকের প্রতি আমাদের আকর্ষণ কখনো ম্লান হয় না। তার চরিত্রগুলো সীমান্ত অতিক্রম করে, সময়কে জয় করে সর্বদা আমাদের সামনে আবির্ভূত হয়। এই আধুনিক মানব-বিশ্বের বহুমাত্রিক বাস্তবতার বিস্ময়কর রূপায়ণ ঘটেছে শেক্সপিয়রের নাটকগুলোতে।” বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন, সামরিকায়ন, রক্তপাত ও হত্যালীলার ঘটনাপ্রবাহ শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলোকেই যেন প্রতিবিম্বিত করে। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ বারবার শেক্সপিয়রকে মঞ্চায়নের মাধ্যমে আমাদের দেশ ও বিশ্বকে নাট্যশিল্পের ভাষায় অধ্যয়ন করতে আগ্রহী হয়েছে।“করুণায় সিক্ত হতে নয়, ভয়ে ত্রস্ত হতে নয়, বিমোক্ষণের ভেতর দিয়ে অভিনীত জীবনের সাথে বাস্তব জীবনের ব্যবধান ঘুঁচে গেলে যে জীবনের আবিস্কার ঘটে, সেই জীবনের খোঁজে সৃজিত এই প্রদর্শনী।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com