মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬.৪১ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

আজ (বৃহস্পতিবার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে ওই মামলাটি করা হয়।

সেসময় সাবেক উপ-পুলিশ কমিশনার বিপ্লব সরকার জানিয়েছিলেন, ৫ই জানুয়ারির (২০১৪) নির্বাচনের বছরপূর্তির আগের রাতে লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান৷ ৫০ মিনিটের ঐ বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন৷ বক্তব্যে তারেক রহমান বিচার বিভাগ, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ নানা বিষয়ে উসকানিমূল কথা বলেছিলেন৷ তাছাড়া নেতা-কর্মীদের বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি৷ তার সেই বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক৷ আর একুশে টেলিভিশন এই বক্তব্য সরাসরি ( লাইভ) প্রচার করে একই অপরাধ করেছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com