সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বরগুনা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচনায় আসা সেই অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে।

  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ২.১৮ এএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা আলোচনায় আসার পর অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনা থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ (ডিআইজি কার্যালয়) নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ডিআইজি এসএম আক্তারুজ্জামান (বরিশাল রেঞ্জ) নিশ্চিত করেন।

প্রসঙ্গত গতকাল সোমবার (১৫আগস্ট ২০২২) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় বরগুনা শিল্পকলা একাডেমীর সামনে পৌঁছালে ছাত্রলীগের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ এসে ছাত্রলীগের কর্মীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। এছাড়াও গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্নাস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

বরিশাল রেঞ্চের ডিআইজি এসএম আখতারুজ্জামান বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সার্বিক দিক থেকে বিবেচনা করে এবং সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশাল ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com