সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দোহারে ১৫ দিন থেকে মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ,পাগল প্রায় বাবা মা।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৩.৪৯ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহারে হাফেজ মোহাম্মদ নাঈম হোসাইন নামে ১৫ বছর বয়সী এক মসজিদের মুয়াজ্জিন ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের খবর পেয়ে দিনমজুর পিতা মোঃ মনির হোসেন পুত্রকে ফিরে পেতে ঢাকা,দোহারসহ বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। নিখোঁজ নাঈমের বাড়ি বাগেরহাটের শরনখোলা উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামে।

নাঈম দোহারের নারিশা ইব্রাহিমিয়া
বাজার বাইতুলফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের মুয়াজ্জিন হিসেবে আড়াই বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় মসজিদ কমিটি দোহার থানায় ২৬ জুলাই একটি জিডি ১০৩৫ করেন। থানার উপ-পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন ঘটনাটি তদন্ত করছেন।

স্থানীয়রা জানিয়েছেন,মুয়াজ্জিন নাঈমের সাথে স্থানীয় চৈতাবাতর গ্রামের হামিদের পুত্র হিমুর সাথে বন্ধুত্ব চলছিল। বন্ধুত্বের সুত্রধরে নাঈম ঘটনার দিন সকালে হিমুর মোটরসাইকেলটি এক ঘন্টার জন্য নিয়ে ঘুরতে বের হন। ফিরে আসতে দেরী হওয়ায় হিমু নাঈমের ওপর ক্ষিপ্ত হন।

দুপুর ১২ টার দিকে নাঈম ফিরে আসলে হিমু উত্তেজিত হয়ে মসজিদের মধ্যে ঢুকে নাঈমকে বেদম মারধর করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেয়। বর্তমানে মোবাইলটি হিমুর মামা ফিরোজ মিয়ার কাছে রয়েছে। এ ঘটনার পর থেকেই নাঈম নিখোঁজ আছেন। নাঈমকে ফিরে পেতে তার পিতামাতা মরিয়া হয়ে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com