বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার বিরুদ্ধে আবার পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ ইউক্রেন

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২.৩৩ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ইউক্রেন রবিবার আবারও রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া কেন্দ্রে বোমা হামলার অভিযোগ করেছে। তারা অভিযোগ করেছে যে, মস্কো এই “পারমাণবিক সন্ত্রাসের” সাথে জড়িত।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, রুশ বাহিনী শনিবার রাতের হামলায় স্থাপনাটির তিনটি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত করেছে এবং সেখানে কর্তব্যরত এক কর্মী আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টুইটারে লিখেছেন, “রাশিয়ান পারমাণবিক সন্ত্রাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি শক্তিশালী প্রতিক্রিয়া প্রয়োজন – প্রয়োজন রাশিয়ান পারমাণবিক শিল্প এবং পারমাণবিক জ্বালানীর উপর কঠোর নিষেধাজ্ঞা।”

এর আগে, রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের কারখানাটিতে শুক্রবারও হামলা চালানো হয়। তবে মস্কো এই হামলার জন্য পাল্টা ইউক্রেন বাহিনীকে দায়ী করেছে।

রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রথম পর্যায়ে জাপোরিঝিয়া প্ল্যান্টটি মার্চের শুরুতে দখল করেছিল, তবে স্থাপনাটি এখনও ইউক্রেনীয় প্রযুক্তিবিদদের দ্বারা পরিচালিত হচ্ছে।

ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারগোঅ্যাটম বলেছে, শনিবার রাশিয়ান রকেট একটি স্টোরেজ প্রকল্পে আঘাত হানে, যেখানে ব্যয়িত পারমাণবিক জ্বালানীসহ ১৭৪টি চুল্লী বাইরে রাখা হয়েছিল।

তারা বলছে, ওই হামলায় “প্রশাসনিক ভবন এবং স্টোরেজ প্রকল্প সংলগ্ন অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

শুক্রবার প্রথম হামলার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন, গোলাবর্ষণে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি দেখা গেছে।

এদিকে, রবিবার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে চারটি শস্যবাহী জাহাজ রওনা হয়েছে।

[ এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে ]।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com